হাউগেনের অভিযোগের জবাব দিলেন জাকারবার্গ
ফেসবুকের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউগেন। তবে এই অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। খবর গার্ডিয়ান।
সম্প্রতি হাউগেন বলেছিলেন, ফেসবুক গোপনীয়তা বা নিরাপত্তার চেয়ে ব্যবসার দিকে বেশি ঝুঁকে পড়ছে। হাউগেন ফেসবুক নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদন প্রকাশের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছেন মার্ক জুকারবার্গ।
এক ব্লগপোস্টে ফেসবুকের এই প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “ফেসবুক মানুষের গোপনীয়তা বা নিরাপত্তার চেয়ে লাভের দিকে বেশি ঝুঁকে পড়ে এ তথ্য সঠিক নয়। অযৌক্তিক। এসব দাবির কোনো মানে হয় না। আমরা যদি গবেষণাকে উপেক্ষাই করব, তাহলে কেন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রথম স্থানে রেখেছি। কেন আমরা একটি শিল্প-নেতৃস্থানীয় গবেষণা কর্মসূচি তৈরি করব?
উল্লেখ্য, সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে ফেসবুক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে বলা হয়, ফেসবুক অভ্যন্তরীণ গবেষণায় ব্যর্থ। একইসঙ্গে একই মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম মাধ্যমটি কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে বলে উল্লেখ করা হয়।
ডিবিটেক/বিএমটি